গা ছমছমে একটি একটি অভিজ্ঞতা, সত্য ঘটনা

আমি paranormal research করতে ভালবাসি। ভয় ও পাই আবার দমেও যাইনা। মানে horror movies দেখব, research করব, আবার একলা washroom যেতে ভয় ও পাব, কিন্তু পরের দিন আবার দেখব।

আমি ভূত দেখিনি কোনদিন, দেখতেও চাইনা। কিন্তু, কাছের মানুষদের অনুভব করেছি অনেক ভাবে, অনেক বার। সেই মানুষদের গায়ের গন্ধ হঠাৎ করে পাওয়া, অথবা স্বপ্নের মাধ্যমে কোন strong  positive পরামর্শ  পাওয়া, যেটা পরবর্তী কালে চাই বা না চাই অনুসরন করতেই হয়েছে, অথবা স্বপ্নের মাধ্যমে কোন ঘটনার clue দেওয়া যেটা হয়ত কারোর মাথায় আসেনি, এরম ছোট খাটো অনেক ঘটনা ঘটেছে যেগুলো guidance  হিসেবে কাজ করে। তবে আমার আজকের এই পোস্ট একটা ঘটনা share  করার জন্য, যেটা অনেকদিন আগে এ ঘটা। তখন খুব ছোট না হলেও মন অনেক নরম ছিল। এত deeply  জানতাম না, বুঝতাম ও না, শুধু ভয় পেয়েছিলাম। 

দাদু মানে আমার ঠাকুরদা মারা গেছেন কিছুদিন আগে, শ্রাদ্ধ কাজ ও হয়নি। আমরা কিছুদিনের জন্য আমার জেঠুর বাড়িতে থাকছিলাম। সামনে আমার মাধ্যমিক পরীক্ষা। দাদু গত হবার তিন চার দিন পরে, বাবার সাথে আমি আমাদের বাড়ী এসেছিলাম একলা, খাতাবই নিতে। বাবার কিছু জিনিস কেনার ছিল, তাই আমাকে বাড়ীতে রেখে বাজারের দিকে রওনা দিলেন। আমার সাহসিকতার নমুনা বাবা জানতোই, তাই যাবার আগে অনেক কিছু বলে গেছিল, আমার মাথায় শুধু একটা কথাই register হয়েছিল, "ভয় পেলে, পাশের বাড়ির কাকিমাকে জোরে ডাকিস, আমি বলে যাচ্ছি। " যাইহোক, প্রথমে দশ মিনিট কিছু হয়নি। আমি ও নিজের মনে ব্যাগ গোছাচ্ছিলাম, tv টা চালিয়ে দিয়েছিলাম। হঠাৎ, দরজায় কিল্ পড়ার মতন জোরে আওয়াজ, আমি চমকে উঠে ভাল করে শুনলাম, এমনকি tv mute করলাম, তাতেও আওয়াজ থামলো না। এরম situation  এ প্রথমেই মনে হবে কেউ এসেছে, আমিও তাই ভেবে main gate check করলাম, নাহ্  কেউই ছিলনা। ভেবেছিলাম হতে পারে, পাশের বাড়ির কাকিমার ছেলে হয়তোবা মজা করছে, আমি একলা আছি শুনে। এই ভেবে যেই দরজা টা লাগালাম, আমার ঠিক পেছনে আরেক টা দরজা ছিল যেটা বন্ধ করা ছিল-আমরা বাড়িতে কেউ ছিলাম না বলে, এবারে সেই দরজা টায় অনবরত এক থেকে দেড় মিনিট টানা কিল্ মারার মতন শব্দ। অথচ আমি একলা, কোন হাওয়া নেই, শীতকাল। আমি যে ছিলাম, কোনরকমে দরজা খুলে বাড়ী থেকে পগারপার। কাকিমাকে ডেকে এনে দাঁড় করিয়ে রেখেছিলাম বাবা আসা অবধি। ভেতরে যাবার সাহস ও হয়নি। বাবা এলে সব খুলে বললাম, তারপর গিয়ে দেখেছিলাম দরজা কিন্তু locked ই ছিল ভেতর থেকে, না নাড়ালে আওয়াজ হবার কথা নয়। এমনকি বাবা কয়েকবার নিজে কিল্ মেরে ও দেখল, হুবহু সেই শব্দ। 

Unexplained ঘটনা ছিল আমার জীবনে এটা। পরে research করে ও নিজের মন থেকে একটা explanation বের করেছি অবশ্য। মানুষ সদ্য মারা গেলে, তাঁর আত্মা(Soul) দিশেহারা হয়ে যায়। নানা ভাবে প্রিয়জনকে জানান দেবার চেষ্টা করে নিজের অস্তিত্ব, হয়তো দাদুও সেই চেষ্টা করছিলেন। পরে আরও বড় হয়ে শুনেছিলাম যে শুধু আমি না, বাড়ির অনেকেই নানাভাবে অনুভব করেছে দাদুকে ওই সময়। তারপরে অবশ্য কখনো এত ভয় পাইনি। কিছু "অনুভব" করলে দাদুকে বলে দিতাম "জানো তো আমি ভয় পাই, পাশে থাকতে চাইছো থাকো, কিন্তু ভয় দেখি ও না। " অদ্ভুতভাবে আর কোনদিন ভয় পাওয়ার মতন ঘটনা ঘটেও নি। 

বি:দ্র: দাদু দিদা আমার  angels. তাই তাঁদের ছবি দিলাম। কেউ এসবে বিশ্বাস না করলে নির্দ্বিধায় পোস্ট টি ignore করুন। 

©গার্গী ত্রিপাঠী

Comments

Popular posts from this blog

Egypt in 5 Days: A Dream Journey Through History, Pyramids, and the Nile

||আমার দিদা||

||I Miss My Office During The Pandemic||