।।সুস্থ থাকার সহজ উপায়।। পর্ব- ১
মান্ডালা বা Mandala হল একটি Magical Circle যা নিজের এবং নিজের আত্মার কেন্দ্রস্থল। এককথায় এই জগৎ সংসারে জীবনের সমগ্রতা এবং গঠনের একটি আর্টিস্টিক রূপ। আমাদের মনের মধ্যের ছোট-বড় জটিলতা গুলিকে পাশ কাটিয়ে সহজ সরল ভাবনা চিন্তা করতে এর জুড়ি নেই। অবশ্য চিকিৎসা শাস্ত্রে ও আধ্যাত্মিক ক্ষেত্রে এর একটা আলাদা স্থান আছে। সহজ ভাষায় বলতে গেলে যদি মন অস্থিরতার মধ্যে দিয়ে যায়, তবে নিয়মিত মান্ডালা চর্চার মাধ্যমে অনেক সময়ই সমস্যার সমাধান পাওয়া যায়। তাছাড়া ও মনকে ধীর স্থির শান্ত করে আর ধৈর্য্য বাড়ায়। অনেক ক্ষেত্রে এটির উপর ধর্মীয় প্রভাব আছে বলেও শোনা যায়, বিশেষ করে বৌদ্ধধর্মে।
আমার জীবদ্দশায় বানানো প্রথম মান্ডালাটি আজ পোস্ট করলাম। গতকাল সারাদিনের সব কাজ শেষে এক ঘণ্টায় ব্যাপার টা নামিয়েছি, তাই বলাই বাহুল্য ভুল ত্রুটি তে ভরা, আগে থেকেই বলে রাখলুম। আমার "To Do" লিস্টের অনেক কিছুর মধ্যে এটা অন্যতম, তাই ফিলিং এক্সট্রিমলি এক্সাইটেড।
শেষে বলি, সবাই মান্ডালা বানান আর জীবনের, মনের জটিলতা থেকে দূরে থাকুন। সুস্থ থাকুন।।
©গার্গী ত্রিপাঠী
Comments
Post a Comment